
কলকাতা, ১৬ অক্টোবর (হি. স. )।এবার শুভেন্দু সরকারের বিচারে ‘সেরার সেরা’ প্রথম স্থান অধিকার করেছে সন্তোষ মিত্র স্কোয়্যার। সেরার সেরায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে বৃন্দাবন গার্ডেন দুর্গোপুজো সমিতি এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
সেরা প্রতিমা, সেরা মণ্ডপ থেকে আলোকসজ্জা, পরিবেশবান্ধ ও সমাজ সচেতনতার নিরিখে শহরের প্রথম সারি পুজো কমিটিগুলি সম্মান পেয়েছে।
‘সেরা প্রতিমা’ বিভাগের প্রথম মুদিয়ালি ক্লাব। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে টালা বারোয়ারি, বেহালা অরুণোদয় সমিতি, আহিরীটোলা সর্বজনীন। ‘সেরা মণ্ডপ’ শিরোপা পেয়েছে খিদিরপুর ২৫ পল্লি এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে আমরা ক’জন কল্যাণ সমিতি। ‘সেরা আলোকসজ্জা’ বিভাগের প্রথমে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ, দ্বিতীয় বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব, তৃতীয় শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব।
রাজ্যে পালাবদলে পর প্রথম দুর্গাপুজো। এ বছর সরকারের তরফে সেরা দুর্গাপুজোগুলিকে বেছে নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ আয়োজনে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর তালিকায় ২৩ টি পুজোকে সম্মানিত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত