আন্তর্জাতিক উগ্রপন্থী ছক ভারতে আমদানির ইঙ্গিত, নেহার বিরুদ্ধে সরব দেবজিৎ
কলকাতা, ১৬ অক্টোবর (হি. স. ) : যিনি সম্প্রতি বিশ্বজুড়ে নৈরাজ্যবাদী আন্দোলনে ব্যবহৃত ''ওয়ান পিস'' খুলি প্রতীকের টি-শার্ট পরে আন্তর্জাতিক উগ্রপন্থী ছক ভারতে আমদানির ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য মুখপাত্র দেব
আন্তর্জাতিক উগ্রপন্থী ছক ভারতে আমদানির ইঙ্গিত, নেহার বিরুদ্ধে সরব দেবজিৎ


কলকাতা, ১৬ অক্টোবর (হি. স. ) : যিনি সম্প্রতি বিশ্বজুড়ে নৈরাজ্যবাদী আন্দোলনে ব্যবহৃত 'ওয়ান পিস' খুলি প্রতীকের টি-শার্ট পরে আন্তর্জাতিক উগ্রপন্থী ছক ভারতে আমদানির ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য মুখপাত্র দেবজিৎ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, জেএনইউ ছাত্রী তথা নকশালপন্থী ঐতিহ্যবাহী আইসা-র নেত্রী নেহা বোরাকে আন্দোলনের মুখ করা হয়েছে।

এই চক্রান্তের সবচেয়ে বিপজ্জনক দিক হলো বাংলাদেশের রক্তাক্ত মডেলকে ভারতে বাস্তবায়িত করার প্রকাশ্য আহ্বান। নেহা বোরা সরাসরি ঘোষণা করেছেন যে বাংলাদেশের আন্দোলন নাকি তাঁদের পথ দেখিয়েছে এবং তিনি সেই রক্তাক্ত পরিস্থিতিকে লাল সালাম জানিয়েছেন।

২০২৪ সালে বাংলাদেশে রাষ্ট্রসংঘের হিসেবে ১,৪০০-এর বেশি প্রাণহানি এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর যে বর্বরোচিত নিধনযজ্ঞ চলেছিল, তাকে ভারতের মাটিতে 'আদর্শ' হিসেবে তুলে ধরা চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী মনোভাবের পরিচায়ক। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশান্ত ভূষণের প্রকাশ্যে 'রক্তপাত ও বিপ্লব'-এর হুমকি, এবং সেই চরম বক্তব্যের চব্বিশ ঘণ্টার মধ্যে রাহুল গান্ধী তাঁর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে এই নৈরাজ্যবাদী প্রবণতাকেই কার্যত সিলমোহর দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande