
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : শনিবার আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালস শ্রীলঙ্কার প্রাক্তন পেসার এবং ১৯৯৬ বিশ্বকাপজয়ী চামিন্দা ভাসকে তাদের ফাস্ট-বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে।
শ্রীলঙ্কার প্রাক্তন সফল পেস বোলার ভাস, যিনি ১১১ টেস্টে ৩৫৫ উইকেট এবং ওডিআইতে ৪০০ উইকেট নিয়েছেন, তিনি আসন্ন আইপিএলে মুনাফ প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত দুই মরসুমে দিল্লির বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের নতুন প্রধান কোচ হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপজয়ী যুবরাজ সিং-এর নাম ঘোষণা করেছে কয়েকদিন আগে।
ভাস এর আগে তিনবার শ্রীলঙ্কা পুরুষ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউ জিল্যান্ডের সঙ্গে একটি সংক্ষিপ্ত চুক্তির মাধ্যমে তার কোচিং কেরিয়ার শুরু হয়, এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা দলে নিযুক্ত ছিলেন। তাছাড়া ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিযুক্ত ছিলেন ভাস।
আইপিএলে তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়েও খেলেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি