উজবেকিস্তানে কিক বক্সিং বিশ্বকাপে চার পদক, দেশের মুখ উজ্জ্বল করল দুর্গাপুরের ১০ বছরের আরাধ্যা
দুর্গাপুর, ১৭ অক্টোবর (হি.স.):- মাত্র ১০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নজরকাড়া সাফল্য। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত কিক বক্সিং বিশ্বকাপে ছয়টি ইভেন্টে অংশ নিয়ে চারটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করল দুর্গাপুরের আরাধ্যা ধীবর। ইয়াঙ্গার বিভাগ
কিক বক্সিং


দুর্গাপুর, ১৭ অক্টোবর (হি.স.):- মাত্র ১০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নজরকাড়া সাফল্য। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত কিক বক্সিং বিশ্বকাপে ছয়টি ইভেন্টে অংশ নিয়ে চারটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করল দুর্গাপুরের আরাধ্যা ধীবর। ইয়াঙ্গার বিভাগে একটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে সে।

বিশ্বকাপে প্রায় ৫০টি দেশের ৩,০৪৩ জন প্রতিযোগী অংশ নেন। ভারতের ১৯ জন প্রতিযোগীর মধ্যে বাংলার প্রতিনিধিত্ব করে দু’জন, যার মধ্যে ছিল আরাধ্যা। এর আগে ২০২৫ সালে তাইল্যান্ডের ব্যাঙ্ককে বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় দু’টি সোনা জিতেছিল সে।

তবে আরাধ্যার এই সাফল্যের পথ সহজ ছিল না। বিমানভাড়া ও রেজিস্ট্রেশন-সহ বিপুল খরচের জোগাড় করতে এগিয়ে আসে তার স্কুল, কয়েকটি সংস্থা ও সমাজসেবীরা। কোচ ঈশ্বর মাঝির বিশেষ প্রশিক্ষণ ও আরাধ্যার কঠোর অনুশীলনই এই সাফল্যের অন্যতম ভিত্তি।

দুর্গাপুরের এ-জোনের বাসিন্দা আরাধ্যার বাবা চিরঞ্জিত ধীবর ও মা কাকলি ধীবর মেয়ের সাফল্যে গর্বিত। ভবিষ্যতে বড় সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল এবং রাজ্য সরকারের সহযোগিতা পেলে ওয়ার্ল্ড গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছে পরিবার। বিশ্বকাপের আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও ফোনে আরাধ্যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande