চোরবাগান দুর্ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আটক পুজো কমিটি ও সিকিউরিটি এজেন্সির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ঘটা মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ঘটনার উচ্চপর্যায়ের ও সম্পূর্ণ স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) :

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ঘটা মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ঘটনার উচ্চপর্যায়ের ও সম্পূর্ণ স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে তিনি তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত মন্তব্য করতে চান না। তবে ঘটনাস্থলে উপস্থিত এসিপি-র প্রাথমিক রিপোর্টের উল্লেখ করে তিনি জানান, একটি বেসরকারি সিকিউরিটি এজেন্সির ঘোষণা এবং বাঁশির আওয়াজ এর ফলেই মূলত এই বিশৃঙ্খলা ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, যা পরবর্তীতে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

দুর্ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পুজো কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সিকিউরিটি এজেন্সির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক বলে উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারগুলির পাশে থাকার জোরালো বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দুর্গত পরিবারগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande