যাদবপুরে বামেদের বুক স্টল ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, নামাতে হলো বুলডোজ়ার ও কেন্দ্রীয় বাহিনী
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজার মরসুমে কলকাতার বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বুক স্টল ভাঙচুর বা তুলে দেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এর জেরে শনিবার সন্ধ্যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে একটি বুক স্টল উচ্ছেদ করাকে কেন্
যাদবপুরে বামেদের বুক স্টল ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, নামাতে হলো বুলডোজ়ার ও কেন্দ্রীয় বাহিনী


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) :

দুর্গাপূজার মরসুমে কলকাতার বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বুক স্টল ভাঙচুর বা তুলে দেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এর জেরে শনিবার সন্ধ্যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে একটি বুক স্টল উচ্ছেদ করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় এবং স্টলটি ভাঙার জন্য বুলডোজ়ার পর্যন্ত নিয়ে আসা হয় বলে অভিযোগ।

গত কয়েক দিন ধরেই পূজার মণ্ডপগুলির আশপাশে বামেদের বুক স্টলগুলিতে বাধা দেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে। শনিবার সন্ধ্যায় যাদবপুর ৮বি সংলগ্ন এলাকায় সিপিএমের একটি বুক স্টল সরাতে পুলিশ নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। এর পরেই পুলিশ ও সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বচসা ও বাদানুবাদ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের উত্তপ্ত বাকবিতণ্ডা চলে। স্টলটি অপসারণ বা সরানোর ক্ষেত্রে পুলিশের কাছে কোনো বৈধ আইনি নির্দেশ বা লিখিত নোটিশ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতারা।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় ব্যাপক জনস্রোত ও উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে বহু বাম কর্মী-সমর্থক জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ ওঠে, স্টলটি ভেঙে ফেলার জন্য পুলিশ ও প্রশাসনের তরফে একটি বুলডোজ়ার আনা হয়েছিল। বুলডোজ়ার দেখে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে এবং ক্ষুব্ধ বাম কর্মী-সমর্থকেরা বুলডোজ়ারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে আপাতত সিপিএমের ওই বুক স্টলটি সরানো সম্ভব হয়নি এবং বাম সমর্থকেরা ঘটনাস্থলে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande