
দেহরাদূন, ১৮ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে রবিবার তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। রবিবার দেহরাদূনে মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে দেবভূমির নতুন চলচ্চিত্র নীতি এবং চলচ্চিত্র নির্মাণের অপার সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতি চিত্রগ্রহণের জন্য অত্যন্ত অনুকূল। রাজ্য সরকার নতুন চলচ্চিত্র নীতির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও অনুদান প্রদান করছে, যাতে উত্তরাখণ্ডকে দেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র (ফিল্ম ডেস্টিনেশন) হিসেবে গড়ে তোলা যায়।
অভিনেতা অক্ষয় কুমার রাজ্যের প্রাকৃতিক দৃশ্যপট ও অনুকূল পরিবেশের প্রশংসা করেন এবং ভবিষ্যতে উত্তরাখণ্ডে আরও বেশি সংখ্যক ছবির শুটিং ও সিনেমা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার বার্তা দেন। রাজ্যের পর্যটন বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পের ভূমিকা নিয়েও উভয়ের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ