জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি; অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত চালক
মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের জুহু এলাকার পুষ্প পার্কে রবিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতী অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় টাইগার শ্রফ রক্ষা পেলেও তাঁর চালকের হাতে গুলি লাগে। চালককে নানাবতী হাসপাত
টাইগার শ্রফ ফাইল চিত্র


মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের জুহু এলাকার পুষ্প পার্কে রবিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতী অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় টাইগার শ্রফ রক্ষা পেলেও তাঁর চালকের হাতে গুলি লাগে। চালককে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুহু পুলিশের পাশাপাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চও এই ঘটনার তদন্ত করছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার ঠিক আগে কী কী ঘটেছিল, তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই আধিকারিক আরও জানান, টাইগার শ্রফ সম্পূর্ণ নিরাপদ আছেন।

প্রাথমিক ভাবে জানা গেছে, পুষ্প পার্কে শিশুদের একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতেই টাইগার শ্রফ সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে যখন তাঁর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেতা, সেই সময় তাঁকে একঝলক দেখার জন্য সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। সেই ভিড়ের মধ্যে থেকেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

মুম্বইয়ে টাইগার শ্রফের ওপর এই গুলিবর্ষণের ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ঘটনার পর সমাজ মাধ্যমে একটি ভিডিও সামনে এসেছে। তাতে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। তিনি বলেছেন, টাইগার শ্রফ তাঁদের হিটলিস্টে ছিলেন, কারণ, বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশ মানছিলেন না অভিনেতা। সলমন খানের সঙ্গেও কাজ চালিয়ে যাচ্ছিলেন। উল্লেখ্য, গুজরাটের জেলে বন্দি বিষ্ণোই এর আগে বহুবার সলমন খানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই মামলার তদন্ত চলছে এবং তিন অভিযুক্তকে ধরতে পুলিশের বারোটি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande