সিমদেগার রামরেখা ধামকে শ্রীরাম গমন মার্গের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হোক: অলোক কুমার
রাঁচি, ১৮ অক্টোবর (হি. স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কেন্দ্রীয় সভাপতি অলোক কুমার ঝাড়খণ্ডের সিমদেগার রামরেখা ধামকে শ্রীরাম গমন মার্গের সঙ্গে সংযুক্ত করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভগবান শ্রী রাম, মাতা সীতা এবং লক্ষ্ম
সিমদেগার রামরেখা ধামকে শ্রী রাম গমন মার্গের সঙ্গে যুক্ত করার দাবি অলোক কুমারের


রাঁচি, ১৮ অক্টোবর (হি. স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কেন্দ্রীয় সভাপতি অলোক কুমার ঝাড়খণ্ডের সিমদেগার রামরেখা ধামকে শ্রীরাম গমন মার্গের সঙ্গে সংযুক্ত করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভগবান শ্রী রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের বনবাসের সঙ্গে সম্পর্কিত লোকবিশ্বাসের কারণে রামরেখা ধামের একটি বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটিকে শ্রীরাম গমন মার্গের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা করা উচিত।

রবিবার ঝাড়খণ্ড সফরকালে অলোক কুমার ভিএইচপি প্রতিনিধিদল সহ রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই উপলক্ষে, প্রতিনিধিদলটি মহা অষ্টমীর শুভক্ষণে রাজ্যপালকে একটি লাল ওড়না পরিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করে।

সভা চলাকালীন, শ্রদ্ধেয় অশোক সিংঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি কার্যালয় থেকে প্রকাশিত হিন্দু বিশ্ব পত্রিকাটি রাজ্যপালকে উপহার দেওয়া হয়। সভায় অলোক কুমার এবং রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার অশোক সিংঘলের জীবন নিয়ে তাঁদের স্মৃতিচারণ করেন।

অলোক কুমার অশোক সিংঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিষয়েও রাজ্যপালকে অবহিত করেন।

সিমদেগার রামরেখা ধামের কথা উল্লেখ করে অলোক কুমার বলেন যে, ভগবান শ্রীরামের বনবাসের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাসের কারণে এই স্থানটি তাৎপর্যপূর্ণ। তিনি সীতার রান্নাঘর এবং শ্রীরামের আঁকা রেখা সম্পর্কিত লোকবিশ্বাসের কথা উল্লেখ করে বলেন যে, এই ধরনের বিশ্বাসগুলি শ্রীরামের তীর্থযাত্রার পথের সঙ্গে এই স্থানের সংযোগের গুরুত্ব তুলে ধরে।

তিনি বলেন, অযোধ্যা থেকে শ্রীলঙ্কা সফর এবং বনবাস সম্পর্কিত ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে রামরেখা ধামকে শ্রীরাম গমন মার্গের একটি অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধিদলে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সভাপতি অলোক কুমার ও তাঁর স্ত্রী মঞ্জু প্রভা, বিশ্ব হিন্দু পরিষদের ঝাড়খণ্ড-বিহার ক্ষেত্র মন্ত্রী ডঃ বীরেন্দ্র সাহু, প্রান্ত উপাধ্যক্ষ গঙ্গা প্রসাদ যাদব, প্রান্ত সংগঠন মন্ত্রী চিত্তরঞ্জন কুমার এবং শাশ্বত কুমার ঝা।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande