চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আহতদের ধাপে ধাপে ছাড়ার প্রক্রিয়া শুরু
কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আহতদের ধাপে ধাপে ছাড়ার প্রক্রিয়া শুরু করল বাইপাসের ধারের হাসপাতাল। প্রথম সপ্তমীর রাতে দুর্ঘটনার পর আহতদের প্রথমে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের চিকিৎসা চলছিল। এসএসকেএমে দু’জন আহ
চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আহতদের ধাপে ধাপে ছাড়ার প্রক্রিয়া শুরু


কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আহতদের ধাপে ধাপে ছাড়ার প্রক্রিয়া শুরু করল বাইপাসের ধারের হাসপাতাল।

প্রথম সপ্তমীর রাতে দুর্ঘটনার পর আহতদের প্রথমে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের চিকিৎসা চলছিল। এসএসকেএমে দু’জন আহতকে ভর্তি করানো হয়। পরে ১৪ জনকেই ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করানো হয়। সোমবার সেখান থেকে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। এখনও চিকিৎসাধীন চার জন।

সোমবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহতদের ধাপে ধাপে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ১০ জনকে ছাড়া হল। চিকিৎসাধীন আরও দু’জনকে মঙ্গলবার ছাড়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বাকি দু’জন এখন ভর্তি থাকবেন।

আহতদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে আট জন মহিলা এবং ছ’জন পুরুষ রয়েছেন। তাঁরা হলেন, রণবীর সিংহ, আমনপ্রীত সিধু, অনন্যা দাস, সুমিত কুমার ঘোষ, সৃজা পাল, দৃশানী সরকার, অঙ্কন ঘোষ, বৃষ্টি দে, সরোজ দেবী, কুণাল হালদার, ঐশিকী রায়, রাজেশ কুমার শ্রীবাস্তব, মান্না যাদব এবং পর্ণা নাথ। তাঁদের মধ্যে কুণাল, দৃশানী, মান্না এবং পর্ণার আরও চিকিৎসা প্রয়োজন। তাই তাঁদের এখনই ছাড়া হচ্ছে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande