বামেদের বইয়ের স্টলে হামলার নিন্দায় সংঘের শীর্ষমহল
কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। দুর্গাপুজোর আবহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপের কাছে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। বামেদের বুক স্টল ভাঙতে যখন পুলিশ এবং শাসকদলের লোকজন
বামেদের বইয়ের স্টলে হামলার নিন্দায় সংঘের শীর্ষমহল


কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। দুর্গাপুজোর আবহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপের কাছে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা করল

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।

বামেদের বুক স্টল ভাঙতে যখন পুলিশ এবং শাসকদলের লোকজন নেমেছেন বলে অভিযোগ উঠেছে, তখন এই ভিন্ন মত পোষণ করেছেন সংঘের পূর্বক্ষেত্র প্রান্তপ্রচার প্রমুখ জিষ্ণু বসু। তিনি বলেছেন, ‘‘প্রত্যেকের বুক স্টল করার অধিকার আছে। আজ যারা বুক স্টল ভাঙছে, তারা কেউ আসল লড়াইয়ে ছিল না। ক্ষমতার দম্ভে এ সব করছে!’’

কিন্তু মন্ত্রী কিংবা সংঘের নেতাদের বার্তা তৃণমূল স্তরে পৌঁছোচ্ছে কি না, এই ঘটনা পরম্পরা তা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।

প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপে বামেদের বুক স্টল করতে বাধা দেওয়া হয়েছে। এমনকী যাদবপুর-সহ আরও বেশ কয়েকটি জায়গায় পুজো মণ্ডপ চত্বরে বামেদের স্টল ভেঙেও দেওয়া হয়েছে। স্টল থেকে বই নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। কোথাও আবার বুলডোজার নিয়ে গিয়ে স্টল ভাঙার পদক্ষেপও করা হয়েছে। স্টল ভাঙার কাজে এবং বই অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পুরনিগমের ময়লার গাড়িও ব্যবহার করা হয়েছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande