সপ্তমীর দ্বিতীয় রাতেও কলকাতার রাস্তায় আইন ভেঙে শয়ে শয়ে মামলা
কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। বিনা হেলমেট থেকে মত্ত অবস্থায় গাড়ি চালানো-সহ একাধিক অভিযোগে গোটা কলকাতায় মোট ৮৩৩টি মামলা হয়েছে। লালবাজার সূত্রে এই তথ্য দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় কড়া নজরদারি, নিরাপত্তা রয়েছে। সেই কথা আগেই বলা হয়েছিল।
সপ্তমীর দ্বিতীয় রাতেও কলকাতার রাস্তায় আইন ভেঙে শয়ে শয়ে মামলা


কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। বিনা হেলমেট থেকে মত্ত অবস্থায় গাড়ি চালানো-সহ একাধিক অভিযোগে গোটা কলকাতায় মোট ৮৩৩টি মামলা হয়েছে।

লালবাজার সূত্রে এই তথ্য দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় কড়া নজরদারি, নিরাপত্তা রয়েছে। সেই কথা আগেই বলা হয়েছিল।

ষষ্ঠীর রাত থেকেই আইন ভাঙার জন্য অনেককে গ্রেফতার করা হয়েছে।

এদিন লালবাজারের তরফে মামলার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে মোট ২৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাতে বাইকে তিন সওয়ারি নিয়ে যাতায়াতের ঘটনাও দেখা গিয়েছে। সেই অভিযোগে মোট ১৪৮ জনকে পাকড়াও করে মামলা দায়ের হয়েছে।

মত্ত অবস্থায় রাতের কলকাতায় গাড়ি চালানোর অভিযোগে মোট ১২০ জনকে মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ট্রাফিক আইন সংক্রান্ত অন্য মামলায় আরও ১৬৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে খবর। দ্বিতীয় সপ্তমীর রাতে মহানগরে ট্রাফিক আইন ভেঙে মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ষষ্ঠী ও প্রথম সপ্তমী থেকে দ্বিতীয় সপ্তমীর রাতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলার সংখ্যা অনেকটাই বেড়েছে।

গ্রেফতারির সংখ্যাও আগের দু’দিনের থেকে বেড়েছে। কলকাতা পুলিশের তরফে তেমনই খবর। প্রথম সপ্তমী পর্যন্ত এই মামলার সংখ্যা সাড়ে ৪০০ মতো ছিল। রবিবার, এই মামলার সংখ্যা দ্বিগুণ হয়েছে। আগামী দিনগুলিতে রাতের শহরে আরও বেশি ট্রাফিক নিরাপত্তায় নজরদারি চলবে, সেই কথা জানানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande