মানুষ হিসেবে পরিবারের পাশে দাঁড়াতে এসেছি, সাফাই সাংসদ মিতালির
হুগলি, ১৯ অক্টোবর (হি স)। মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগে নিজের লোকসভা কেন্দ্রেই সোমবার প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ মিতালি বাগ। যদিও তাঁর সাফাই “মানুষ হিসেবে পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। মধ্য কলকাতায় চোরবাগানের বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন মো
মানুষ হিসেবে পরিবারের পাশে দাঁড়াতে এসেছি, সাফাই সাংসদ মিতালির


হুগলি, ১৯ অক্টোবর (হি স)। মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগে নিজের লোকসভা কেন্দ্রেই সোমবার প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ মিতালি বাগ। যদিও তাঁর সাফাই “মানুষ হিসেবে পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।

মধ্য কলকাতায় চোরবাগানের বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৯ জন। আরামবাগের একজন ও তাঁর দুই আত্মীয়ের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। মঙ্গলবার চোরবাগান বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বালিয়া গ্রামে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই কালো কাচে ঢাকা গাড়িতে চেপে গ্রামে পৌঁছন এনসিপিআই সাংসদ মিতালি বাগ।

তাঁর আসার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ চলতে থাকে। পরে রাস্তা ফাঁকা হতেই দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যায় তাঁর গাড়ি।

সাংসদ অবশ্য দাবি করেন, এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই। প্রশাসনকে জানিয়েই সেখানে গিয়েছিলাম।”

যদিও এব্যাপারে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার বলেন, “জনগণ ওনার পাশে নেই। তিনি কোনও কাজ না করায় সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande