মোদীর আমন্ত্রণে ২১ অক্টোবর ভারত সফরে আসছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক
নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। আগামী ২১ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সোমবার
মোদীর আমন্ত্রণে ২১ অক্টোবর ভারত সফরে আসছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক


নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। আগামী ২১ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে এটি ডোনাল্ড টাস্কের দ্বিতীয় ভারত সফর। এর আগে নিজের পূর্ববর্তী মেয়াদে ২০১০ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে এসেছিলেন। এ ছাড়াও ২০১৭ সালে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করেছিলেন তিনি।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, এই উচ্চপর্যায়ের সফর চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড টাস্কের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রে ভারত ও পোল্যান্ডের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলি নিয়েও মতবিনিময় করবেন। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত ও পোল্যান্ডের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande