দুর্গাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, ভোর থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি ও ভক্তদের ঢল
কলকাতা ও নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): দুর্গোৎসবের মহাষ্টমীর পবিত্র লগ্নে সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেন, দুর্গাপূজা ভারতের সম
তিরন্দাজিতে সোনা জয়, চিকিথা ও সাহিলকে অভিনন্দন রাষ্ট্রপতির


কলকাতা ও নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): দুর্গোৎসবের মহাষ্টমীর পবিত্র লগ্নে সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেন, দুর্গাপূজা ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই মহোৎসবের উদযাপনে ভারতের সনাতন ঐতিহ্য, জীবনধারা, শিল্প এবং সংস্কৃতি অত্যন্ত শৈল্পিকভাবে ফুটে ওঠে।

এদিকে তিথি সংক্রান্ত জটিলতা ও স্বল্প সময়ের কারণে রাজ্যজুড়ে সকাল থেকেই মণ্ডপগুলিতে বিশেষ ব্যস্ততা পরিলক্ষিত হয়। অষ্টমী তিথির ব্যাপ্তি অত্যন্ত কম সময় হওয়ায় ভোর থেকেই বিভিন্ন পূজামণ্ডপ ও পারিবারিক পূজায় পুরোহিতরা আচার-অনুষ্ঠান শুরু করে দেন।

সূর্যোদয়ের পর থেকেই দেবী দর্শন ও অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। বহু ভক্ত উপবাস থেকে ভোরেই অঞ্জলি সম্পন্ন করেন। ইতিমধ্যে শাস্ত্রীয় তিথি ও চিরাচরিত রীতি অনুযায়ী অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে বহু মণ্ডপে কাম্য পূজা তথা ঐতিহ্যবাহী সন্ধিপূজা ও ১০৮ প্রদীপ প্রজ্বলনের পর্ব সম্পন্ন হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande