বইয়ের স্টলে হামলার নিন্দায় রাজ্যের অর্থমন্ত্রী
কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। বুক স্টল নিয়ে যা হচ্ছে তাকে ব্যাখ্যা করতে ''খারাপ'' শব্দটা ব্যবহার করলে তা কম হবে (আন্ডারস্টেটমেন্ট)। এই ঘটনা মাথা নত করে দিয়েছে। প্রকাশ্যে এই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আদর্শগত ভিন
বইয়ের স্টলে হামলার নিন্দায় রাজ্যের অর্থমন্ত্রী


কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। বুক স্টল নিয়ে যা হচ্ছে তাকে ব্যাখ্যা করতে 'খারাপ' শব্দটা ব্যবহার করলে তা কম হবে (আন্ডারস্টেটমেন্ট)। এই ঘটনা মাথা নত করে দিয়েছে। প্রকাশ্যে এই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

তিনি জানান, আদর্শগত ভিন্নমত থাকতে পারে, কিন্তু বই বিক্রি করতে না দেওয়া বা স্টল ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একইসঙ্গে এমন আচরণ করার সাহস হামলাকারীদের কে দিল সেটাও জানতে চান স্বপনবাবু।

রাজ্যের অর্থমন্ত্রীর মতে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বামেদের সঙ্গে বিজেপির একটা নৈতিক বিবাদ রয়েছে কিন্তু তাই বলে তাদেরকে বই বিক্রি করতে বাধা দিতে হবে সেটা হতে পারে না, মেনেও নেওয়া য়ায় না।

সোমবার পুজোর একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা হলে আমি তাও বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। আমি এটাকে কোনওভাবে মেনে নিতে পারি না।

তিনি বলেন, বামেদের সঙ্গে আমার একটা নৈতিক বিবাদ আছে। আর এটা আমি চিরকালই প্রকাশ্যেই বলে এসেছি। তাই বলে তাদের আমি বই বিক্রি করতে দেব না এটা হতে পারে না।

এর পেছনে কারা রয়েছে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে বা এটা কারা করছে তিনি সেটা জানেন না। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনার কয়েকটি ভিডিয়ো দেখেছেন। আর তাতে তিনি মর্মাহত। স্বপনবাবু বলেন, এরা কারা? যারা হামলা চালাচ্ছ তাদের কাছে জানতে চাই, তোমরা কে? তোমাদেরকে এই দায়িত্ব বা অধিকার কে দিয়েছে? আমি জানি না যে বিজেপিকে ছোট করার কোনও চক্রান্ত কি না? আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই ঘটনা নিন্দনীয়। আমি লজ্জিত যে এমন ঘটনা ঘটেছে। এই রকম ঘটনা যেন আর কোনওদিন না হয়। বাক স্বাধীনতা নিয়ে আমি নিজেও বামেদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আর এখন এগুলো আমাদের নামে করছে। এদের কে এই সাহস দিয়েছে সেটা আমি জানতে চাই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande