হরিয়ানা থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি
নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপত থেকে ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান কানাডায় রফতানি করেছে একটি কৃষক উৎপাদক সংগঠন (এফপিও)। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিডা) এই রফতানিতে সহায়তা করেছে। ‘অ
হরিয়ানা থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্য রফতানি


নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপত থেকে ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান কানাডায় রফতানি করেছে একটি কৃষক উৎপাদক সংগঠন (এফপিও)। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিডা) এই রফতানিতে সহায়তা করেছে।

‘অ্যাটের্না ফুডস প্রোডিউসার কোম্পানি লিমিটেড’-এর মাধ্যমে পাঠানো এই চালানে মোট ২,২৯৫টি বাক্সে ৩৫,১৪০ কানাডিয়ান ডলার মূল্যের হিমায়িত খাদ্যপণ্য রয়েছে। রফতানি করা পণ্যের মধ্যে রয়েছে কাঁচা মটরশুঁটি, মিশ্র সবজি, মটরশুঁটি ও গাজর, সুইট কর্ন এবং সমোসা।

রফতানিকারী সংস্থাটি এপিডার আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় সহায়তা পেয়েছে। ভারতীয় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের জন্য আন্তর্জাতিক বাজারে সুযোগ বাড়ানো এবং কৃষক উৎপাদক সংগঠনগুলিকে বিশ্বব্যাপী ক্রেতা ও বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই রফতানি আরও একটি পদক্ষেপ বলে জানানো হয়েছে।

শুক্রবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই রফতানি আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর ক্ষেত্রে কৃষক উৎপাদক সংগঠনগুলির ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরছে। একইসঙ্গে রফতানিমুখী মূল্যশৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রেও এফপিওগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ।

এপিডা বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো এবং কৃষক গোষ্ঠীগুলিকে রফতানির সুযোগের সঙ্গে যুক্ত করার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এফপিও, কৃষক উৎপাদক সংস্থা (এফপিসি) এবং রফতানিকারকদের মধ্যে সংযোগ তৈরিতে সহায়তা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande