
উত্তর ২৪ পরগনা, ২০ অক্টোবর (হি স): মঙ্গলবার নবমীর দুপুরে আমডাঙায় উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। মৃতের নাম তন্ময় জানা। বয়স ৪৫ বছর। তিনি আমডাঙা থানার অন্তর্গত সন্তোষপুর মথুরা গ্রামের বাসিন্দা।
তন্ময় রাইফেল সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী চিকিৎসক সুতপা জানা। বাড়িতে স্ত্রী, শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন তিনি। বাবার ঘরে কম্পিউটার আনতে গিয়ে দেহ দেখতে পারেন ছেলে। দেখা যায়, মেঝেয় উপুড় হয়ে পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ। পাশে রক্ত।
মৃত্যু ঘিরে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতের স্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি। প্রাথমিক অনুমান, সাংসারিক অশান্তির জন্যই এই কাণ্ড ঘটেছে। শুরু হয়েছে পুলিশি তদন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত