বাড়ির পাশের গাছে ঝুলন্ত তরুণের দেহ, চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে
জলপাইগুড়ি, ২০ অক্টোবর (হি স): বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছেন ১৮ বছরের ওই তরুণ। সোমবার রাতে ফোনে প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। তা
বাড়ির পাশের গাছে ঝুলন্ত তরুণের দেহ, চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে


জলপাইগুড়ি, ২০ অক্টোবর (হি স): বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছেন ১৮ বছরের ওই তরুণ।

সোমবার রাতে ফোনে প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। তার পর থেকেই অবসাদে ভুগতে থাকেন। সেই অবসাদ থেকে চরম সিদ্ধান্ত বলে অনুমান পরিবারের।

ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনপাড় এলাকায় বাড়ি মৃত জিৎ রায়ের।

মঙ্গলবার সকালে বাড়ির পাশের ঝোপে ঢাকা একটি গাছে জিৎকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। জিতের মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande