শর্তসাপেক্ষে জামিনের মেয়াদ বাড়ল মিলন প্রধানের
কলকাতা, ২০ অক্টোবর (হি স): নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি পার্থপ্রতিম রায় এই নির্দেশ দেন।
শর্তসাপেক্ষে জামিনের মেয়াদ বাড়ল মিলন প্রধানের


কলকাতা, ২০ অক্টোবর (হি স): নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার বিচারপতি পার্থপ্রতিম রায় এই নির্দেশ দেন। সিদ্ধান্তের কথা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মিলনের হয়ে কলকাতা হাই কোর্টে সওয়াল করেন আইনজীবী অজিতেশ পাণ্ডে এবং জুবের রউফ। জামিনের মেয়াদ বৃদ্ধির ফলে আপাতত ২৫ নভেম্বর পর্যন্ত আইনি স্বস্তি পেলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। দুর্গাপুজোর নবমীর দিন আদালতের এই নির্দেশের সময় হাই কোর্টে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার।

ভোটের ফলাফল প্রকাশিত হলেও, মিলনবাবুর জামিনের মামলা আদালতে চলছে। গত ২৯ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। শুধুমাত্র নির্বাচনে লড়াইয়ের জন্যই এই জামিন মঞ্জুর করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই হাই কোর্ট সাময়িক জামিন দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande