নওয়াদাতে দুই দিন নিখোঁজের পর পুকুরে মিলল ব্যক্তির দেহ, খুনের অভিযোগ
নওয়াদা, ২০ অক্টোবর (হি. স.): বিহারের নওয়াদাতে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। নওয়াদা জেলার কাউয়াকোল থানার অধীনস্থ তারাওন গ্রামে ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম অমর পাসওয
নওয়াদাতে দুই দিন নিখোঁজের পর পুকুরে মিলল ব্যক্তির দেহ, খুনের অভিযোগ


নওয়াদা, ২০ অক্টোবর (হি. স.): বিহারের নওয়াদাতে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। নওয়াদা জেলার কাউয়াকোল থানার অধীনস্থ তারাওন গ্রামে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম অমর পাসওয়ান(৪০)। তিনি রাজাউলি থানা এলাকার লোধভে কান্তি গ্রামের বাসিন্দা লালেশ্বর পাসওয়ানের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অমর পাসওয়ান কাউয়াকোলের দুর্গা মণ্ডপ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। জানা গেছে, রবিবার সন্ধ্যা থেকে তিনি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তারাওন গ্রামের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। যুবকটির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে, এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মামলার তদন্ত শুরু করেছে।

পুলিশের মতে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের স্ত্রী এই ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande