
কলকাতা, ২০ অক্টোবর (হি স): দেবী দুর্গা ও দেবী লক্ষ্মীর প্রতিমা বিসর্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ২১.১০.২০২৬ থেকে ২৪.১০.২০২৬, ২৬.১০.২০২৬ এবং ২৭.১০.২০২৬ তারিখে সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে:
*সার্কুলার রেলের ৩টি ইএমইউ লোকাল ট্রেন (৩০১২২, ৩০৩১২ এবং ৩০৩১৪) টালা স্টেশনে যাত্রা শেষ করবে (শর্ট টার্মিনেট হবে) এবং ৩টি ইএমইউ লোকাল ট্রেন (৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৩) টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে (শর্ট অরিজিনেট হবে)।
*সার্কুলার রেলের ১টি ইএমইউ লোকাল ট্রেন (৩০৭১১) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে।
*সার্কুলার রেলের ১টি ইএমইউ লোকাল ট্রেন (৩০৩৩২) কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাট পর্যন্ত যাবে। ২টি ইএমইউ লোকাল ট্রেন (৩০১৩৫, ৩০৩৫৩) মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে পরিবর্তিত পথে যাতায়াত করবে।
*সার্কুলার রেলের ১টি ইএমইউ লোকাল ট্রেন (৩০৩১৭) বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং বালিগঞ্জ জংশন-কাঁকুড়গাছি রোড হয়ে যাতায়াত করবে।
*সার্কুলার রেলওয়ের একটি ইএমইউ লোকাল ট্রেন (৩০৪১৬) মাঝেরহাট পর্যন্ত যাবে। সার্কুলার রেলের একটি ইএমইউ লোকাল ট্রেন (৩০৪৫১) মাঝেরহাট থেকে রওনা হবে।
*সার্কুলার রেলওয়ের একটি ইএমইউ লোকাল ট্রেন (৩০১৪৪)-এর যাত্রাপথ বদল করা হচ্ছে। সেটি শিয়ালদা (উত্তর) স্টেশনে যাত্রা শেষ করানো হবে। সার্কুলার রেলওয়ের একটি ইএমইউ লোকাল ট্রেন (৩০১২৩) শিয়ালদা (উত্তর) স্টেশন থেকে রওনা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত