সিপিএম-এর বইয়ের দোকানে হামলায় সায় তথাগতের
কলকাতা, ২০ অক্টোবর (হি স): সিপিএম-এর বইয়ের দোকানে হামলা নিয়ে প্রবল বিতর্ক চলছে। এই বিতর্কে হামলাকে প্রকাশ্যেই সমর্থন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, আমি তো বিজেপির সমর্থক মাত্র, পদাধিকারী নই; তাই আমার সঙ্
সিপিএম-এর বইয়ের দোকানে হামলায় সায় তথাগতের


কলকাতা, ২০ অক্টোবর (হি স): সিপিএম-এর বইয়ের দোকানে হামলা নিয়ে প্রবল বিতর্ক চলছে। এই বিতর্কে হামলাকে প্রকাশ্যেই সমর্থন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, আমি তো বিজেপির সমর্থক মাত্র, পদাধিকারী নই; তাই আমার সঙ্গে বিজেপির মত সব বিষয়ে না-ও মিলতে পারে। তাই বলি, আমার মতে সিপিএম-এর বুকস্টল ছারখার করে দেওয়া ঠিকই হয়েছে।

নিজেদের বই বা মতামতের জন্য সরকারে আসীন দলের কাছে মর্যাদা চাইলে বামপন্থী বা ইসলামপন্থীদেরও কর্তব্য, যেখানে তারা ক্ষমতায় আছে সেখানে বহুদলীয় গণতন্ত্র বা হিন্দুধর্মের বইকে বা মতামতকে মর্যাদা দেওয়া। সেটা চীনে বা বাংলাদেশে হয় না। তাই তাদেরও অধিকার নেই ভারতে মর্যাদা দাবী করার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande