শিমলায় ছয় গ্রাম মাদক-সহ এক যুবক গ্রেফতার
শিমলা, ২০ অক্টোবর (হি. স.): হিমাচল প্রদেশের শিমলা জেলার চৌপাল এলাকা থেকে ছয় গ্রাম মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সৌরভ, সে শি
শিমলায় ছয় গ্রাম মাদক-সহ এক যুবক গ্রেফতার


শিমলা, ২০ অক্টোবর (হি. স.): হিমাচল প্রদেশের শিমলা জেলার চৌপাল এলাকা থেকে ছয় গ্রাম মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সৌরভ, সে শিমলা জেলার নেরওয়া তহসিলের বাসা গ্রামের বাসিন্দা। ১৯ অক্টোবর নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পায়। সেই তথ্যের ভিত্তিতে, সহকারী সাব-ইন্সপেক্টর সুখদেব সিং-এর নেতৃত্বে পুলিশের একটি দল রিউনি এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে অভিযুক্ত তার সঙ্গে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধরে ফেলে। ফেলে দেওয়া প্যাকেটটি তল্লাশি করে ছয় গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande