
রেডউড সিটি(যুক্তরাষ্ট্র), ২১ অক্টোবর (হি.স.) :
বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় আনাহাত সিং মিশরের নুর আবুলমাকারিমকে সরাসরি গেমে হারিয়ে যুক্তরাষ্ট্রের রেডউড সিটিতে অনুষ্ঠিত সিলিকন ভ্যালি ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
সাম্প্রতিক এশিয়ান গেমসে একক ইভেন্টে রৌপ্য পদকজয়ী কিশোরী আনাহাত, ১,৪৩,৫০০ মার্কিন ডলারের পিএসএ গোল্ড ইভেন্টে তার বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৪ নম্বর প্রতিপক্ষকে ৩১ মিনিটে ১১-৮, ১১-৮, ১২-১০ গেমে পরাজিত করেছেন।
আনাহাত পরবর্তী ম্যাচে মিশরীয় বিশ্ব র্যাঙ্কিংয়ের ৩ নম্বর ও শীর্ষ বাছাই নুর এলশেরবিনির মুখোমুখি হবেন।
১৮ বছর বয়সী এই ভারতীয় সম্প্রতি ইজিপশিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় ফায়রুজ আবুলখায়েরের কাছে ২-৩ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি