
প্যারিস, ২১ অক্টোবর (হি.স.) : প্যারিসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ম্যাচটি ৪-২ গোলে জিতেছে শিরোপাধারীরা।
চলতি মরসুমে এই ম্যাচটিকেই সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। কঠিন চ্যালেঞ্জে নেমে থেমে গেল বার্সিলোনার জয়রথ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর মরসুমে প্রথম হারের স্বাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
দেজিরে দুয়ের দারুণ গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান শাভি এস্পার্ত। লুকাস এরনঁদেজ স্বাগতিকদের আবার লিড এনে দেওয়ার পর, চমৎকার গোলে ফের বার্সিলোনাকে ম্যাচে ফেরান লামিন ইয়ামাল। কিন্তু কিছুক্ষণ পরই অর্থাৎ পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল খেয়ে বসে সফরকারীরা; জালের দেখা পান ভিতিনিয়া ও ফাবিয়া রুইস।
আসরে তিন ম্যাচে শতভাগ সাফল্যে
৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে লিভারপুল।
আরও সাত দলের সমান ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বার্সিলোনা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি