জাতীয় ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে অসমের ঝুলিতে রুপো ও ব্রোঞ্জ সহ মোট ৫৬টি পদক
গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : নয়াদিল্লির ওয়াজিরাবাদ লেকে অনুষ্ঠিত ত্ৰয়োদশ জাতীয় ও চতুর্থ প্যারা ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ রুপো ও ব্রোঞ্জ সহ মোট ৫৬টি পদক জয় করেছে অসম। অনূর্ধ্ব-২৪ বিভাগে রাজ্যের মহিলা ও মিশ্র দল বিভিন্ন দূরত্বের প্রতিযোগি
অসমের পদক জয়ীরা


রুপোর পদক জয়ী মণিমালা পাগাগ


গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : নয়াদিল্লির ওয়াজিরাবাদ লেকে অনুষ্ঠিত ত্ৰয়োদশ জাতীয় ও চতুর্থ প্যারা ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ রুপো ও ব্রোঞ্জ সহ মোট ৫৬টি পদক জয় করেছে অসম। অনূর্ধ্ব-২৪ বিভাগে রাজ্যের মহিলা ও মিশ্র দল বিভিন্ন দূরত্বের প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেছেন অসমের প্রতিযোগীরা।

আজ বুধবার দলের জনৈক ম্যানেজার এ খবর দিয়ে জানান, গত ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসমের শিবসাগর জেলার ১৫ জন, মাজুলির ২ জন এবং কামরূপের ১১ জন সহ মোট ৩১ জন খেলোয়াড় অংশগ্ৰহণ করেছেন। এর মধ্যে মাজুলির দুই প্রতিযোগী যথাক্রমে মণিমালা পাগাগ এবং রিচামণি কামান জয় করেছেন রৌপ্যপদক।

তিনি জানান, প্রতিযোগিতার প্রথম দিনেই পদক জয়ের সূচনা করে অসম। ১,০০০ মিটার মিশ্র বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে রাজ্যের অনূর্ধ্ব-২৪ দল। এই দলে পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগীরা ছিলেন। তাঁরা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম তিনটি স্থানের মধ্যে জায়গা করে নেন।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন ৫০০ মিটার বিভাগে অসমের অনূর্ধ্ব-২৪ মহিলা দল রুপোর পদক জয় করে। এর ফলে পদক তালিকায় রাজ্যের অবস্থান আরও মজবুত হয়।

চ্যাম্পিয়নশিপের শেষ দিন আরও দুটি রুপোর পদক জয় করেন অসমের খেলোয়াড়রা। অনূর্ধ্ব-২৪ মহিলা দল ২০০ মিটার বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে। একই দূরত্বের মিশ্র বিভাগেও অসমের অনূর্ধ্ব-২৪ দল রুপোর পদক জয় করে।

সব মিলিয়ে চারটি পদক নিয়ে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অভিযান শেষ করে অসম। ২০০, ৫০০ এবং ১,০০০ মিটার, এই তিনটি দূরত্বের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৪ বিভাগে রাজ্যের খেলোয়াড়েরা নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে ৫০০ মিটার অনূর্ধ্ব-২৪ মহিলা বিভাগে যাঁরা রুপোর পদক লাভ করেছেন তাঁরা যথাক্ৰমে মণিমালা পাগাগ, বুদ্ধদেব রাভা, সীমামণি রাভা, তারালি রাভা, জনমণি মিলি, অস্মিতা রাভা, দিবিশা রাভা, পদ্মশ্বরী ইয়েন, দেবীলতা মিলি, মরমজ্যোতি দোলে, নীতামণি মিলি, তারা পাংগিং, কাবেরী ইয়েন এবং রিচামণি কামান।

১,০০০ মিটার অনূর্ধ্ব-২৪ মিশ্র দলের যে সকল খেলোয়াড় ব্রোঞ্জ পদক লাভ করেছেন তাঁরা বুদ্ধদেব রাভা, ধনীরাম মিলি, হণ্ডিকই গাম, হীরকজ্যোতি রাভা, কৃষ্ণরাম পাংগিং, হাফিজুল ইসলাম, জিয়াদ আলি, হণ্ডিকই পাংগিং, সীমামণি রাভা, তারালি রাভা, জনমণি মিলি, তারা পাংগিং, দেবীলতা মিলি এবং রিচামণি কামান।

২০০ মিটার অনূর্ধ্ব-২৪ মহিলা বিভাগে রুপোর পদক জয় করেছেন বুদ্ধদেব রাভা, জনমণি মিলি, সীমামণি রাভা, তারালি রাভা, সামিকা রাভা, অস্মিতা রাভা, দিবিশা রাভা, পদ্মশ্বরী ইয়েন, দেবীলতা মিলি, মরমজ্যোতি দোলে, কাবেরী ইয়েন, তারা পাংগিং, নীতামণি মিলি এবং মণিমালা পাগাগ।

২০০ মিটার অনূর্ধ্ব-২৪ মিশ্র দলের রুপোর পদকজয়ীরা যথাক্রমে বুদ্ধদেব রাভা, হণ্ডিকই গাম, ধনীরাম মিলি, হীরকজ্যোতি রাভা, মানস্বর মিলি, নয়নজ্যোতি পাংগিং, সচিন মিলি, তারালি রাভা, সীমামণি রাভা, তারা পাংগিং, জনমণি মিলি, সামিকা রাভা, দেবীলতা মিলি এবং কাবেরী ইয়েন।

প্রতিযোগিতায় সামগ্রিকভাবে অসমের দল ৪২টি রুপোর পদক এবং ১৪টি ব্রোঞ্জ পদক সহ মোট ৫৬টি পদক লাভ করতে সক্ষম হয়েছে। দলের ম্যানেজার ছিলেন রমেশ পাংগিং, রূপেন রাভা এবং সাহিদুল ইসলাম।

উল্লেখ্য, এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন রাজ্যের দল ড্রাগন বোট রেসিংয়ের একাধিক বিভাগে অংশগ্রহণ করে। তিন দিন ধরে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জাতীয় স্তরে অসমের পদকসংখ্যা বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখেন রাজ্যের অনূর্ধ্ব-২৪ দলের প্রতিযোগীরা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande