পূর্ব রেলের ই-টিকিট পরিষেবা রক্ষণাবেক্ষণ এর কাজের জন্য সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে
কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে পূর্ব রেলের ই-টিকিট পরিষেবা। কাজেই যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (পিআরএস)-এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য সাময়িকভাবে তাই বন্ধ রাখা হবে পূর্ব রেলের ই-টিকিট পরিষেবা। ব
পূর্ব রেলের ই-টিকিট পরিষেবা রক্ষণাবেক্ষণ এর কাজের জন্য সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে


কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে পূর্ব রেলের ই-টিকিট পরিষেবা। কাজেই যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (পিআরএস)-এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য সাময়িকভাবে তাই বন্ধ রাখা হবে পূর্ব রেলের ই-টিকিট পরিষেবা। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, ২২ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৩ অক্টোবর রাত ৩টে ৩০ মিনিট পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

উল্লেখ্য, রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ে পিআরএস ব্যবস্থায় এনজিইটি (এনগেট) বা ই-টিকিটিং পরিষেবার রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে ওই সময়ে অনলাইনে টিকিট কাটার পরিষেবা পাওয়া যাবে না। এদিকে, এর পাশাপাশি, সিপিজি পরিষেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই পরিষেবা বন্ধ থাকার সময়সীমা মোট চার (৪), ঘণ্টা। ফলে যাঁরা ওই সময়ের মধ্যে অনলাইনে রেলের টিকিট কাটার পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই প্রয়োজনীয় টিকিট বুক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের পরে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande