
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশে রাজ্যসভার উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলো নির্বাচন কমিশন। ভোটগ্রহণ ও গণনা ১২ নভেম্বর। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার (কাউন্সিল অব স্টেটস) শূন্য আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডঃ এল মুরুগানের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়েছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর ২০২৬ এই উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর ১২ নভেম্বর ২০২৬ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ