পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৈঠকে ভারত ও পোল্যান্ডের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক
পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৈঠকে ভারত ও পোল্যান্ডের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

দিল্লিতে এদিন বৈঠক চলাকালীন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করেন উভয় নেতা। আন্তর্জাতিক ক্ষেত্রে বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নয়াদিল্লি ও ওয়ারশর মধ্যে কূটনৈতিক সমন্বয় আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়। এক্স মাধ্যমে জয়শঙ্কর জানান, ভারত ও পোল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করা নিয়ে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেন প্রধানমন্ত্রী টাস্ক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande