রাহুল গান্ধী পার্ট-টাইম রাজনীতিবিদ, তিনি নিজেই সমস্যা : শিবরাজ চৌহান
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা ''ইন্ডি'' জোটের প্রস্তাবিত র্যালি নিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে কটাক্ষ করার পাশাপাশি শিখ দাঙ্গা
শিবরাজ চৌহান


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা 'ইন্ডি' জোটের প্রস্তাবিত র্যালি নিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে কটাক্ষ করার পাশাপাশি শিখ দাঙ্গার স্মৃতি টেনে কংগ্রেসের ওই দিনে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, রাহুল গান্ধী হলেন একজন পার্ট-টাইম রাজনীতিবিদ এবং ফুল-টাইম পরিব্রাজক। দশেরার মতো গুরুত্বপূর্ণ উৎসবের সময়েও তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান। তিনি কোনও সমাধান নন, তিনি নিজেই একটি সমস্যা। দেশের প্রয়োজন সমাধান।

বিরোধী জোটকে নিশানা করে তিনি আরও বলেন, এই 'শাসন পরিবর্তনের' (রেজিম চেঞ্জ) চক্রটি দিবাস্বপ্ন দেখছে; তারা ভাবছে দেশে নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতায় চলে আসবে। আমি তাঁদের কাছে আবেদন জানাচ্ছি—সমস্যা না হয়ে সমাধানের পথ খুঁজুন। ১ নভেম্বরের র্যালির তারিখ নিয়ে কংগ্রেসকে একহাত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১ নভেম্বর কী ঘটেছিল, তা দেশ কখনও ভুলতে পারে না। এটি সেই দিন, যেদিন এই দেশে শিখ গণহত্যার সূচনা হয়েছিল। ওই দিনে কংগ্রেসের উচিত দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, কোনও রাজনৈতিক র্যালি করা নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande