
আমেঠি, ২৩ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের আমেঠিতে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, ভালে সুলতান শহিদ স্মারক থানার অন্তর্গত লখনউ-সুলতানপুর সড়কে কাদুনালা চৌকিতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম রোহিত ওরফে খুন খুন (২৫), এবং ব্রিজেশ (২২)। দুজনেই বরাবাকির ঘুংঘটের থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার রাতে এক বেপরোয়া গতির গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ায় ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাড়ির চালককে খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক