মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন ছয় বন্ধু, উদ্ধার চার, নিখোঁজ দু’জন
মন্দারমণি, ২৩ অক্টোবর (হি.স.): পুজোর রেশ কাটতে না কাটতেই মন্দারমণির সমুদ্রে ফের দুর্ঘটনা। সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন ছয় বন্ধু। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন বাকি দু’জন। নিখোঁজদের সন্ধানে মন্দারমণি কোস্টাল থানার
সমুদ্রে তলিয়ে গেলো


মন্দারমণি, ২৩ অক্টোবর (হি.স.): পুজোর রেশ কাটতে না কাটতেই মন্দারমণির সমুদ্রে ফের দুর্ঘটনা। সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন ছয় বন্ধু। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন বাকি দু’জন। নিখোঁজদের সন্ধানে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার হওয়া চারজন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় থেকে ছয় বন্ধু বুধবার মন্দারমণিতে বেড়াতে আসেন। সেখানে একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে ছয় বন্ধু মিলে সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই তাঁরা জলের টানে তলিয়ে যেতে শুরু করেন। ছয়জনকে সমুদ্রে তলিয়ে যেতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন সমুদ্রসৈকতে কর্মরত নুলিয়ারা। তাঁদের তৎপরতায় চারজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি দু’জনকে উদ্ধার করা যায়নি। জলের প্রবল টানে তাঁরা সমুদ্রের গভীরে তলিয়ে যান বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দু’জনের সন্ধানে তল্লাশি শুরু করেন। তাঁদের উদ্ধারের জন্য জোরদার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande