পিংলায় গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ও শ্বশুর
পিংলা, ২৪ অক্টোবর (হি.স.): পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। মৃত
পিংলায় গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ও শ্বশুর


পিংলা, ২৪ অক্টোবর (হি.স.): পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মর্গে পাঠানো হয়েছে। শনিবার পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পিংলা থানার অন্তর্গত ৭ নম্বর গোবর্ধনপুর অঞ্চলের কূলতাপাড়া এলাকার ঘটনা। পরিবারের দাবি, শুক্রবার রাতে ফোন করে জানানো হয়, ওই গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে বাড়িতে পৌঁছে তাঁরা বিছানার উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। মৃতার গালে চড়ের দাগ ছিল বলেও দাবি পরিবারের সদস্যদের। এরপরই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

মৃতার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। এই ঘটনায় শ্বশুরের যোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। মৃতার বাবা-মা অসুস্থ থাকায় তাঁর জেঠু শ্যামল কুমার মণ্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, মৃতার স্বামী সুজিত ধাড়া কর্মসূত্রে বাইরে ছিলেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande