প্রয়াত মহিষাদলের প্রাক্তন বাম বিধায়ক
কলকাতা, ২৪ অক্টোবর (হি স): প্রয়াত হলেন মহিষাদল বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক দীনবন্ধু মণ্ডল। হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। প্রাক্ত
প্রয়াত মহিষাদলের প্রাক্তন বাম বিধায়ক


কলকাতা, ২৪ অক্টোবর (হি স): প্রয়াত হলেন মহিষাদল বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক দীনবন্ধু মণ্ডল। হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রাক্তন এই বিধায়কের জীবনযাপনের ধরন নিয়ে প্রশংসা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বক্তব্য রাখার সময়

মুখ্যমন্ত্রী প্রাক্তন এই বিধায়কের জীবনযাত্রা নিয়ে আলোচনা করেন। প্রথম থেকেই খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি।

হেঁটে বাজারঘাট করতেন। সাইকেলে যাতায়াত করতেন। তাঁকে সাধারণ মানুষের সঙ্গে চায়ের দোকানে বসেও আড্ডা দিতে দেখা যেত।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, “সততা, নিষ্ঠার সঙ্গে অনেক বিধায়কই নিজেদের কার্যকাল সম্পন্ন করেছেন। সেরকমই একজন হলেন প্রাক্তন বিধায়ক দীনবন্ধু মণ্ডল। এখনও তিনি প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন। বাজার থেকে সবজি কেনেন। বেঞ্চে বসে সাধারণ মানুষের সঙ্গে চা খান।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande