ভুয়ো পরিচয় দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের উপর দাদাগিরির অভিযোগে ধৃত এক
উত্তর ২৪ পরগনা, ২৪ অক্টোবর (হি স): পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের উপর দাদাগিরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশ্ন করতেই এআই দিয়ে নির্মিত পরিচয়পত্র দেখান তিনি। তবে শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। দমদমের বে
ভুয়ো পরিচয় দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের উপর দাদাগিরির অভিযোগে ধৃত এক


উত্তর ২৪ পরগনা, ২৪ অক্টোবর (হি স): পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের উপর দাদাগিরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশ্ন করতেই এআই দিয়ে নির্মিত পরিচয়পত্র দেখান তিনি। তবে শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। দমদমের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের জিরো পয়েন্টে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।

শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য নিমতা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে গাড়ির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান ওই ব্যক্তি। অভিযোগ, নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে কার্যত চাপ সৃষ্টি করার চেষ্টা করেন তিনি। দিতে থাকেন হুমকি। কর্তব্যরত পুলিশকর্মীদের উপর দাদাগিরি করতে থাকেন।

তাঁর কথাবার্তায় সন্দেহ হতে থাকে উপস্থিত পুলিশকর্মীদের। সেই কারণে তাঁরা ওই ব্যক্তির কাছ থেকে তাঁর পরিচয়পত্র দেখতে চান। সেই পরিচয়পত্র স্ক্যান করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—অভিযোগ, পরিচয়পত্রটি সম্পূর্ণ জাল!

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেন, এআই ব্যবহার করেই তিনি ওই পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর দমদম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande