এইভাবে দমন পীড়ন দরকার হচ্ছে কেন, প্রশ্ন কুণালের
কলকাতা, ২৪ অক্টোবর (হি স): চোরবাগানে মৃত্যুমিছিলের পেছনে প্রভাবশালীদের দায়িত্বজ্ঞানহীনতার প্রতিবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে পুলিশ। শনিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল লিখেছেন, মমতাদির সৈনিক মজিদ আর ব
এইভাবে দমন পীড়ন দরকার হচ্ছে কেন, প্রশ্ন কুণালের


কলকাতা, ২৪ অক্টোবর (হি স): চোরবাগানে মৃত্যুমিছিলের পেছনে প্রভাবশালীদের দায়িত্বজ্ঞানহীনতার প্রতিবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে পুলিশ। শনিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল লিখেছেন, মমতাদির সৈনিক মজিদ আর বর্ণকে ইতিমধ্যেই পুরনো অন্য মামলার নাম করে ধরা হয়েছে। এসব এখন বিজেপি আর পুলিশ চালিয়ে যাবে।

তথ্য প্রমাণ ছাড়া স্রেফ মুখের কথা আর সাজানো সাক্ষী দেখিয়ে গ্রেপ্তার। এই সরকার এত বিধায়ক নিয়ে নাকি এত গরিষ্ঠ; তাহলে এত নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? সক্রিয়দের নামে নানা কেস সাজিয়ে রাখছে।

এর আগে শক্তিপ্রতাপ সিংকে অকারণ গ্রেপ্তার করেছে।

আরও কর্মীরা বাংলাজুড়ে হয়রানির শিকার। এইভাবে দমন পীড়ন দরকার হচ্ছে কেন?? ভয়টা বড় বেশি সামনে চলে আসছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande