নৈহাটির বড়মার মন্দির চত্বর পরিদর্শনে ব্যারাকপুরের সিপি
উত্তর ২৪ পরগনা, ২৪ অক্টোবর (হি স)। চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে আগেভাগেই তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুজো শেষ হতেই আসন্ন কালীপুজোকে কেন্দ্র করে নৈহাটির বড়মার মন্দিরে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার প্রস্তুতি শুরু করল প্রশাসন।

শনিবার নৈহাটির বড়মার মন্দির চত্বর পরিদর্শন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার (সিপি) অমিতকুমার সিং। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন তিনি।

প্রতি বছরই কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে অসংখ্য মানুষের সমাগম হয়। এই বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষত দুর্গা সপ্তমীতে চোরবাগানে ঘটে যাওয়া বিপর্যয়ের পরে আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ। তাই আগাম প্রস্তুতি হিসেবে মন্দির চত্বর পরিদর্শনে যান পুলিশ কমিশনার।

মন্দির ফাঁড়ি ও নৈহাটি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গার ঘাট থেকে শুরু করে গোটা অরবিন্দ রোড ঘুরে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। দর্শনার্থীদের যাতায়াতের পথের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। ভিড় নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কোথায় পুলিশ মোতায়েন করা হবে এবং কীভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হবে, তা নিয়ে আলাপ আলোচনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande