
হুগলি, ২৪ অক্টোবর (হি.স.): শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মানসিক দৃঢ়তা ও পড়াশোনার প্রতি আগ্রহ যে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, তারই উদাহরণ রাজহাটি বন্দর উচ্চবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র শেখ সামিরুল। তাঁর পড়াশোনার জন্য বই কেনার উদ্দেশ্যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
শনিবার নিজের সেবা কেন্দ্রে শেখ সামিরুলের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী সামিরুলের পড়াশোনার প্রতি আগ্রহ ও লড়াইয়ের মানসিকতা তাঁকে মুগ্ধ করেছে বলে জানান সুশান্ত ঘোষ।
সামিরুলের পাশে দাঁড়িয়ে তাঁকে বিশেষভাবে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে বলেও জানান বিধায়ক। পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই কেনার ক্ষেত্রে এই আর্থিক সহায়তা সামিরুলের কাজে আসবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার পথে যাতে কোনও বাধা পড়ুয়াদের এগিয়ে চলার পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই বার্তাই উঠে এল এই উদ্যোগের মধ্য দিয়ে। সামিরুলের আগামী দিনের পড়াশোনা ও ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেই আশাই করছেন সকলে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা