জর্ডনের গির্জায় হামলার তীব্র নিন্দা ভারতের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত
নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): জর্ডনের কারাক শহরে একটি গির্জায় হামলার তীব্র নিন্দা জানাল ভারত। শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে সন্ত্রাসবাদের সব ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। বিদেশ মন্ত্র
জর্ডনের গির্জায় হামলার তীব্র নিন্দা ভারতের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত


নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): জর্ডনের কারাক শহরে একটি গির্জায় হামলার তীব্র নিন্দা জানাল ভারত। শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে সন্ত্রাসবাদের সব ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত ২৩ অক্টোবর জর্ডনের কারাক শহরে ওই হামলার ঘটনায় বেশ কয়েকজন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ভারত এই জঘন্য হামলার স্পষ্ট ভাষায় নিন্দা জানাচ্ছে।” এই কঠিন সময়ে জর্ডনের সরকার এবং সে দেশের বন্ধুত্বপূর্ণ মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছে নয়াদিল্লি।

একই সঙ্গে সন্ত্রাসবাদের সমস্ত রূপ ও প্রকাশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande