(আপডেট )১ নভেম্বরের প্রস্তাবিত সমাবেশ ঘিরে কংগ্রেসকে তোপ বিজেপির
নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): আগামী মাসের ১ তারিখ কংগ্রেসের প্রস্তাবিত সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই সমাবেশের কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হ
১ নভেম্বরের প্রস্তাবিত সমাবেশ ঘিরে কংগ্রেসকে তোপ বিজেপির


নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): আগামী মাসের ১ তারিখ কংগ্রেসের প্রস্তাবিত সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই সমাবেশের কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে শাসক দল।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ১ নভেম্বরের সমাবেশকে ঘিরে দিল্লিতে চরম বিশৃঙ্খলা তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, দিল্লির ব্যবসায়ী সংগঠন 'চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি' (সিটিআই) সাধারণ ব্যবসায়ী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বার্থে এই সমাবেশ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একটি চিঠি পাঠিয়েছে।

রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থের কোনো গুরুত্বই নেই কংগ্রেসের কাছে। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের উদ্বেগ বা আবেদন কানে তুলতে সম্পূর্ণ অনিচ্ছুক। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কংগ্রেস সাধারণ ব্যবসায়ীদের জীবিকা ও জনজীবনকে সংকটে ফেলছে বলেও তিনি দাবি করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande