লক্ষ্মীপুজোর আগে উৎসবের আমেজে জমজমাট আইহো বাজার, শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড়
মালদা, ২৪ অক্টোবর (হি.স.): রবিবার লক্ষ্মীপুজো। আর সেই পুজোকে ঘিরেই উৎসবের আমেজে জমে উঠেছে মালদা জেলার বিভিন্ন বাজার। ব্যতিক্রম নয় হবিবপুর ব্লকের আইহো বাজারও। পুজোর আগে শনিবার শেষ মুহূর্তের কেনাকাটা সারতে সকাল থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য
লক্ষ্মী ঠাকুর


মালদা, ২৪ অক্টোবর (হি.স.): রবিবার লক্ষ্মীপুজো। আর সেই পুজোকে ঘিরেই উৎসবের আমেজে জমে উঠেছে মালদা জেলার বিভিন্ন বাজার। ব্যতিক্রম নয় হবিবপুর ব্লকের আইহো বাজারও। পুজোর আগে শনিবার শেষ মুহূর্তের কেনাকাটা সারতে সকাল থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে, ক্রেতাদের সামলাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরাও।

শনিবার সকাল থেকেই আইহো বাজারের বিভিন্ন দোকানে ছোট থেকে বড় আকারের লক্ষ্মী প্রতিমা বিক্রি হতে দেখা যায়। নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রতিমা কিনতে দোকানগুলিতে ভিড় জমান সাধারণ মানুষ। প্রতিমা কেনার পাশাপাশি পুজোর অন্যান্য সামগ্রী সংগ্রহ করতেও বাজারে আসছেন ক্রেতারা।

লক্ষ্মীপুজো উপলক্ষে বাজারে ফলমূল, ফুল এবং পুজোর প্রয়োজনীয় উপকরণের কেনাবেচাও চলছে জোরকদমে। পুজোর আগে বাজারে ক্রেতাদের এই ভিড়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যেও ব্যস্ততা বেড়েছে।

বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজো ঘিরে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগ। সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতিবছর নিষ্ঠার সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। সেই আরাধনাকে ঘিরেই পুজোর আগে আইহো বাজারে দেখা যাচ্ছে উৎসবের চেনা ছবি। কেনাকাটার ব্যস্ততার মধ্য দিয়ে বাজারজুড়ে ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুজোর আনন্দ ও উৎসাহ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande