মেয়াদ উত্তীর্ণ খাবার, হানা দিয়ে সল্টলেকের ধাবার বিরুদ্ধে ব্যবস্থা খাদ্য সুরক্ষা দফতরের
উত্তর ২৪ পরগনা, ২৪ অক্টোবর (হি স): দুর্গাপুজো মিটতেই ফের সল্টলেক সিটি সেন্টার সংলগ্ন একাধিক রেস্তরাঁয় হানা দিলেন খাদ্য সুরক্ষা দফতরের কিছু আধিকারিক। অভিযোগ, সেখানকার বিখ্যাত একটি ধাবার ফ্রিজে মজুত করে রাখা মেয়াদ উত্তীর্ণ পনির থেকে বিভিন্ন অস্বাস্থ্
মেয়াদ উত্তীর্ণ খাবার, হানা দিয়ে সল্টলেকের ধাবার বিরুদ্ধে ব্যবস্থা খাদ্য সুরক্ষা দফতরের


উত্তর ২৪ পরগনা, ২৪ অক্টোবর (হি স): দুর্গাপুজো মিটতেই ফের সল্টলেক সিটি সেন্টার সংলগ্ন একাধিক রেস্তরাঁয় হানা দিলেন খাদ্য সুরক্ষা দফতরের কিছু আধিকারিক। অভিযোগ, সেখানকার বিখ্যাত একটি ধাবার ফ্রিজে মজুত করে রাখা মেয়াদ উত্তীর্ণ পনির থেকে বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী মিলেছে। এমনকী যে সমস্ত মটন-চিকেন ফ্রিজে রাখা ছিল সেগুলিতেও ফাঙ্গাস ধরেছে বলে অভিযোগ। এরপরেই শনিবার বাতিল করা হয় বিখ্যাত ওই ধাবার লাইসেন্স।

এর আগেও ওই ধাবায় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর এবং ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা। কুখাদ্য বিক্রির অভিযোগে বিপুল অংকের আর্থিক জরিমানা করা হয়। এরপরেও অবস্থার বদল না হওয়ায় এবার রেস্তরাঁর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় খাদ্য সুরক্ষা দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande