
নিংবো(চিন), ২৫ অক্টোবর (হি.স.) : চিনের নিংবোতে কার্যনির্বাহী বোর্ডের বৈঠকের পর রবিবার খেলাটির আন্তর্জাতিক ফেডারেশন ঘোষণা করেছে যে, ২০২৯ সালে গুজরাটের আহমেদাবাদ সিনিয়র ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে।
এটি হবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া সর্বপ্রথম সিনিয়র ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (আইডব্লিউএফ) তাদের নির্বাহী বোর্ডের (ইবি) সভায় ২০২৯ এবং ২০৩০ সালের দুটি সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০৩০ সালের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক শহর হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর নাম ঘোষণা করা হয়েছে।
আইডব্লিউএফ ইবি আরও সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৮ সালের বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ কসোভোর প্রিস্টিনায় এবং আইডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ ভেনিজুয়েলার কারাকাসে আয়োজন করা হবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি