আক্রান্ত ফুটবলার রণজয় সামন্তের বাড়িতে যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : মন্ত্রী সশরীরে হাজির ফুটবলারের বাড়িতে। নাইজেরীয় ফুটবলারের হাতে আক্রান্ত এই বাংলার কৃতি ফুটবলার রণজয় সামন্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার ছুটির দিনে সাঁতরাগাছিতে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড
ফুটবলারের বাড়িতে পৌঁছেছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : মন্ত্রী সশরীরে হাজির ফুটবলারের বাড়িতে। নাইজেরীয় ফুটবলারের হাতে আক্রান্ত এই বাংলার কৃতি ফুটবলার রণজয় সামন্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার ছুটির দিনে সাঁতরাগাছিতে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। এদিন আক্রান্ত ফুটবলারের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী।উল্লেখ্য, বাজকুলের খেলার মাঠে নাইজেরীয় ফুটবলার ডোসও আবু বাকর সিন্ডওর হাতে আক্রান্ত হন রণজয়। মাঠের মধ্যে এই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়ায় সর্বস্তরের ক্রীড়ামহলেই। রাজ্যের ফুটবল মহলে পরিচিত রণজয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই তাঁর পাশে দাঁড়াতে সরাসরি সাঁতরাগাছির বাসভবনে এদিন পৌঁছে যান ক্রীড়ামন্ত্রী।

রবিবার ছুটির দিনেও মন্ত্রীর এই সফর আক্রান্ত ফুটবলারের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া এবং তাঁর পরিবারের পাশে থাকার উদ্যোগ হিসাবেই দেখা হচ্ছে। তবে রণজয়ের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ঘটনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এ দিন আর কোনও তথ্য জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande