বরোদা'কে ১৪৪ রানে হারিয়ে ফাইনালে বাংলার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বরোদাকে হারিয়ে রবিবার ফাইনালে পৌঁছেছে বাংলার অনূর্ধ্ব-১৬ দলটি। রিলায়্যান্স জি-১ অনূর্ধ্ব-১৬ পুরুষদের তিনদিনের প্রতিযোগিতায় দুরন্ত জয় পেল বাংলা খেলোয়াড়রা। বরোদা''কে ১৪৪ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিল
বাংলা ও বরোদার মধ্যে খেলার ফলাফল একনজরে


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বরোদাকে হারিয়ে রবিবার ফাইনালে পৌঁছেছে বাংলার অনূর্ধ্ব-১৬ দলটি।

রিলায়্যান্স জি-১ অনূর্ধ্ব-১৬ পুরুষদের তিনদিনের প্রতিযোগিতায় দুরন্ত জয় পেল বাংলা খেলোয়াড়রা। বরোদা'কে ১৪৪ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিল বাংলার অনূর্ধ্ব-১৬ দলটি। এই জয়ের ফলে খেতাব জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর ফাইনালে গুজরাতের মুখোমুখি হবে বাংলার কিশোর ক্রিকেটারেরা।

একনজরে খেলার ফলাফল - প্রথম ইনিংসে (৭৭ ওভারে) বাংলার সংগ্রহ - ২৬৫ রান। এর জবাবে (৭৮.৪ ওভারে) বরোদার দলগত স্কোর - ১৯২ রান। জয় এর দিকে তাকিয়ে বাংলা (৪০.১ ওভারে) দ্বিতীয় ইনিংসে - ৭/১৬৮ রানে দান ছেড়ে দিয়েছে। এর পাল্টা দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গন্ডি ও পেরোতে ব্যর্থ হয় বরোদা ও পরবর্তীতে (৫৫ ওভারে) মাত্র - ৯৭ রানে অল আউট।

এদিকে, রবিবার বরোদার বিরুদ্ধে এই জয় বাংলার অনূর্ধ্ব-১৬ দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল। তিনদিনের এই প্রতিযোগিতায় শুরু থেকেই নজর কেড়েছে বাংলার তরুণ ক্রিকেটারেরা। গুরুত্বপূর্ণ ম্যাচে বরোদাকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের দক্ষতা ও লড়াই করার মানসিকতার পরিচয় দিল তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande