ফতেপুরে শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে গুরু রামদাসের ৪৯২–তম প্রকাশ পরব উদযাপন
ফতেপুর, ২৭ অক্টোবর (হি. স.) : উত্তর প্রদেশের ফতেপুর জেলায় মঙ্গলবার গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হল শিখদের চতুর্থ গুরু রামদাস মহারাজের ৪৯২–তম প্রকাশ পরব। গুরুদ্বার গুরু সিং সভার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠানে সাপ্
ফতেপুরে শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে গুরু রামদাসের ৪৯২তম প্রকাশ পরব উদ্যাপন


ফতেপুর, ২৭ অক্টোবর (হি. স.) : উত্তর প্রদেশের ফতেপুর জেলায় মঙ্গলবার গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হল শিখদের চতুর্থ গুরু রামদাস মহারাজের ৪৯২–তম প্রকাশ পরব। গুরুদ্বার গুরু সিং সভার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার অনুষ্ঠানে সাপ্তাহিক পাঠের সমাপ্তি হয়। এরপর জ্ঞানী প্রীতম সিং উপস্থিত ভক্তদের সামনে গুরু রামদাসের জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে গুরু রামদাসের উদ্দেশে বিশেষ কীর্তন দরবারের আয়োজন করা হয়। গুরুদ্বারে আরদাসের পর ভক্তদের মধ্যে গুরু কা লঙ্গর বিতরণ করা হয়। অনুষ্ঠানে বহু ভক্ত উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande