পুরশুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক বিমান ঘোষ
হুগলি, ২৭ অক্টোবর (হি.স .): হুগলি জেলার পুরশুড়া বিধানসভার অন্তর্গত দামোদর নদীর বাঁধের গায়ে মজুমদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হল একাধিক পরিবারের ঘরবাড়ি। গতকাল এই অগ্নিকাণ্ডে কল্পনা হাঁসদা, সুকুমার হাঁসদা ও অনিতা হাঁসদার পরিবা
পুরশুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক বিমান ঘোষ


হুগলি, ২৭ অক্টোবর (হি.স .): হুগলি জেলার পুরশুড়া বিধানসভার অন্তর্গত দামোদর নদীর বাঁধের গায়ে মজুমদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হল একাধিক পরিবারের ঘরবাড়ি। গতকাল এই অগ্নিকাণ্ডে কল্পনা হাঁসদা, সুকুমার হাঁসদা ও অনিতা হাঁসদার পরিবারের বাড়ি পুড়ে যায়। এই ঘটনায় বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার পাশাপাশি তাঁদের সহযোগিতা করার আশ্বাস দেন বিধায়ক।

মঙ্গলবার বিমান ঘোষ জানান, এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং তাঁদের কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়া পরিবারগুলিকে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করারও উদ্যোগ নিয়েছেন তিনি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব হারানোর আশঙ্কায় থাকা পরিবারগুলির কাছে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande