মাত্র সাড়ে পাঁচ মাস বয়সে বিশ্বরেকর্ডের স্বীকৃতি! খানাকুলের ছোট্ট ইনায়ার সাফল্যে খুশি পরিবার
হুগলি,২৭অক্টোবর (হি.স.): বয়স মাত্র পাঁচ মাস ২১ দিন। এই বয়সেই ১২টি সাদা-কালো ফ্ল্যাশ কার্ড চিহ্নিত করার প্রতিযোগিতায় অংশ নিয়ে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র ও পদক পেল হুগলির খানাকুলের ছোট্ট ইনায়া আফরোজ। তার এই স্বীকৃতিতে খুশির হাওয়া পরিবা
মাত্র সাড়ে পাঁচ মাস বয়সে বিশ্বরেকর্ডের স্বীকৃতি! খানাকুলের ছোট্ট ইনায়ার সাফল্যে খুশি পরিবার


হুগলি,২৭অক্টোবর (হি.স.): বয়স মাত্র পাঁচ মাস ২১ দিন। এই বয়সেই ১২টি সাদা-কালো ফ্ল্যাশ কার্ড চিহ্নিত করার প্রতিযোগিতায় অংশ নিয়ে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র ও পদক পেল হুগলির খানাকুলের ছোট্ট ইনায়া আফরোজ। তার এই স্বীকৃতিতে খুশির হাওয়া পরিবারে। ছোট্ট ইনায়াকে ঘিরে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

ইনায়া খানাকুলের পোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইবোনা উত্তরপাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র তিন মাস বয়স থেকেই মায়ের কাছে সাদা-কালো কার্ডের মাধ্যমে বিভিন্ন ছবি চেনার অনুশীলন শুরু হয় তার। পশুপাখি, ছাতা, ঘোড়ার মতো নানা ছবির সঙ্গে পরিচিত হওয়ার মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেন তার মা সাবনুর সুলতানা। সেই ছবিগুলি প্রতিযোগিতার জন্য পাঠানো হয়।

পরিবারের দাবি, মাত্র পাঁচ মাস ২১ দিন বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেয় ইনায়া। সম্প্রতি ডাকযোগে তার বাড়িতে পৌঁছেছে শংসাপত্র ও পদক। এই স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত পরিবারের সদস্যরা।

ইনায়ার বাবা সেখ নাজেস আফরোজ কর্মসূত্রে বর্তমানে কেরালায় রয়েছেন। মেয়ের এই স্বীকৃতির খবর পরিবারের সদস্যদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ছোট্ট ইনায়ার এই সাফল্য ঘিরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও খুশির পরিবেশ তৈরি হয়েছে।

শিশুর বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই পরিবারের কাছে বিশেষ আনন্দের। আর মাত্র কয়েক মাস বয়সেই এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শংসাপত্র ও পদক পাওয়া ইনায়ার এই ঘটনা পরিবারের কাছে নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। ছোট্ট ইনায়াকে ঘিরে এখন সাইবোনা এলাকায় খুশির আবহ।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande