আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির 'বৈদ্যুতিক - রে' মাছের সন্ধান মিলল
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির - ''বৈদ্যুতিক - রে'' মাছের সন্ধান মিলেছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। এদিন তা প্রকাশ্যে আনা হয়েছে। বিশদেই জানিয়েছেন - জুলজিক্যাল সার্ভে অব ইন্ড
আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির 'বৈদ্যুতিক - রে' মাছের সন্ধান মিলল


কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির - 'বৈদ্যুতিক - রে' মাছের সন্ধান মিলেছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। এদিন তা প্রকাশ্যে আনা হয়েছে। বিশদেই জানিয়েছেন - জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)-র বিজ্ঞানীরা। নতুন এই প্রজাতির নাম রাখা হয়েছে - Tetronarce ramanamurthyi। উত্তর ভারত মহাসাগরে Tetronarce গণের কোনও প্রজাতির এটিই প্রথম নিশ্চিত সন্ধান। আবিষ্কারের ফলে ভারতের গভীর সমুদ্রের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য সামনে আসে।

কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের ‘ডিপ ওশান মিশন’-এর অধীনে এই গবেষণা চালানো হয়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা Zootaxa-তে। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে সংগৃহীত ন’টি নমুনার ভিত্তিতে নতুন প্রজাতিটিকে চিহ্নিত করা হয়েছে। মাছটির গায়ের রং নীলচে-কালো থেকে গাঢ় বাদামি। শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণের পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমেও এর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করেছেন গবেষকেরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande